শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের ২১৬ জন বেকার ও অসহায় যুবককে নিজ উদ্যোগ ও অর্থায়নে বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। এর অংশ হিসেবে প্রায় তিন মাসের প্রশিণ শেষে প্রথম ধাপে ৫৩ জনের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেয়া হয়েছে।
রাজধানীর মেটকো এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গত বুধবার এসব যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট হস্তান্তর করা হয়। তাদের মধ্যে ৪৪ জন বুধবার রাতে বিদেশের উদ্দেশে দেশ ছাড়েন।
অনুষ্ঠানে মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এস এম হামিদ সরদারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈধ ও নিরাপদ উপায়ে বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় উপকারভোগী ও তাদের পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি প্রবাসী আয় দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে।
ফারহানা কাদির রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় অর্থ অনেক পরিবারের পে জোগান দেয়া সম্ভব হয় না। ফলে অনেকে দালালের প্রতারণার শিকার হন। এ উদ্যোগের উদ্দেশ্য নিরাপদ ও বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, হতদরিদ্র ও অসহায় পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। নির্বাচিত ২১৬ জনকে প্রশিণ দিয়ে দ করে গড়ে তোলা হয়েছে। পর্যায়ক্রমে বাকি যুবকদেরও বিদেশে পাঠানো হবে। চলতি বছরের মে মাসে নড়িয়া-সখিপুরের প্রতিটি ওয়ার্ড থেকে যাচাই-বাছাই করে ২১৬ জনকে বিদেশে কর্মসংস্থানের জন্য নির্বাচন করা হয়।



