বিবিসি
রাশিয়া নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ইউক্রেনের চালকবিহীন আকাশযান বা ড্রোন আছড়ে পড়ে তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৪০ জন। স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ও বিবিসির যাচাইকৃত ফুটেজে দেখা যায়, একটি দ্রুতগতির ড্রোন পাহাড়ের খাড়া পাশ দিয়ে নেমে এসে মুহূর্তের মধ্যে সৈকতের বালিয়াড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীরা এ দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করেন। কৃষ্ণসাগর উপকূলীয় আরখিপো-ওসিপোভকা গ্রামের পর্যটন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।



