বাংলাদেশী পণ্যকে ভারতীয় বলে বিক্রি : চট্টগ্রামে ‘রাজস্থান’-কে জরিমানা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে বাংলাদেশী পণ্যকে ভারতীয় পণ্য হিসেবে দাবি করে বিক্রির দায়ে ‘রাজস্থান’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, রাজস্থান নামের প্রতিষ্ঠানটির টেরিবাজার শোরুমে অভিযানের সময় একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশী- দু’টি আলাদা ট্যাগ পাওয়া যায়। বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।