ওহিভিত্তিক জ্ঞানার্জনের পাশাপাশি আধুনিক বিজ্ঞানে পারদর্শী হতে হবে : আল্লামা আবদুল হাই নদভী

Printed Edition
বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার কামিল ১ম বর্ষের ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী
বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার কামিল ১ম বর্ষের ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী

বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার, রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) বলেন, ওহিভিত্তিক জ্ঞানার্জনের পাশাপাশি আধুনিক বিজ্ঞানে পারদর্শী হতে হবে। ইসলাম শুধু দ্বীনী জ্ঞান নয় বরং জাগতিক প্রয়োজনীয় জ্ঞান অর্জনকেও উৎসাহিত করে। তিনি বলেন, পবিত্র কুরআনে মানবসৃষ্টি (ভ্রƒণবিদ্যা) থেকে শুরু করে প্রকৃতির অনেক তথ্যের উল্লেখ রয়েছে, যা আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ। কুরআন পাঠের মাধ্যমে মানুষ সৃষ্টির রহস্য এবং বিজ্ঞানের অনেক মর্ম উপলব্ধি করতে পারে। তিনি বলেন, ওহিভিত্তিক জ্ঞান মানুষকে পরকালের জন্য প্রস্তুত করে, আর আধুনিক বিজ্ঞান দুনিয়াতে জীবনযাত্রাকে উন্নত ও সহজতর করে, আর এই দুইয়ের সংমিশ্রণেই একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব। ২৯ এপ্রিল বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার কামিল প্রথম বর্ষের ছাত্রদের উদ্বোধনী ছবক প্রদানকালে তিনি উপরি উক্ত কথাগুলো বলেন। ‘সুনান আত তিরমিজি’ থেকে পাঠদান করতে গিয়ে রাহবারে বায়তুশ শরফ বলেন, হাদিসের জগতে মাদরাসা শিক্ষার্থীদের ব্যাপক জ্ঞানার্জন করতে হবে। অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহর সভাপতিত্বে মাওলানা জায়নুল আবেদীনের সঞ্চালনায় সবকদান অনুষ্ঠানে বক্তব্য রাখে উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন, মুহাদ্দিস মাওলানা খালেদ মুহাম্মদ সাইফুল্লাহ প্রভাষক মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা নেওয়াজ শরীফ। বিজ্ঞপ্তি।