স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

Printed Edition
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর এবং মো: হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্যাংকের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মো: নোমান মিয়া, মো: মঈনুদ্দিন মাসুদ, আবু নাসের মো: মাসুদ ও তানভীর হাসনাইন মইনসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।