দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে পে-রোল সেবা নেবে ফেইম গ্রুপ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
এই চুক্তির আওতায় ফেইম গ্রুপের কর্মীরা প্রাইম ব্যাংকের পক্ষ থেকে বিশেষ ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন, যার মধ্যে রয়েছে অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবা, ক্রেডিট কার্ড ও ঋণ সুবিধা। এ ছাড়াও তারা প্রাইম ব্যাংকের আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’-এর সেবা উপভোগ করতে পারবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদানসহ করপোরেট পেমেন্ট কার্যক্রম আরো সহজ এবং নিরবচ্ছিন্নভাবে করতে পারবে ফেইম গ্রুপ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী এবং ফেইম গ্রুপের মাসুদ আলম, ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক; মেহেদী জামান খান, এসভিপি ও টিম হেড কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন; হাসিনা ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পে-রোল ব্যাংকিং, প্রাইম ব্যাংক পিএলসি। এ ছাড়া ফেইম গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা মো: গোলাম কবীর; নির্বাহী পরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল মুরাদ জামান (অবসরপ্রাপ্ত); অর্থ উপদেষ্টা পরিতোষ সরকার; জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) নিজাম উদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



