বগুড়া ও নওগাঁয় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরে নিহত ট্রাকচালক

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বগুড়া ও নওগাঁয় পৃথক দু’টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন মোটরসাইকেল আরোহী। এ ছাড়া গাজীপুরে নিহত হয়েছেন এক ট্রাকচালক।

বগুড়া অফিস জানায়, বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও তার ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছেন। গতকাল সকালে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা শেরপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোহেল রানা শ্বশুরবাড়ি থেকে ছোট ভাই রাব্বীকে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল রানা মারা যান। আহত হন তার ছোট ভাই রাব্বী। স্থানীয় লোকজন রাব্বীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর মহাদেবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শ্যামল (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ব্র্যাক অফিসের মোড়ে মহাদেবপুর টু নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শ্যামল পতœীতলা উপজেলা সদরের উপজেলা পরিষদের পশ্চিম পাশের মদনমোহন এর ছেলে।

থানা সূত্রে জানা যায়, বেলা আনুমানিক ১টার দিকে নজিপুর থেকে মহাদেবপুরের দিক থেকে শ্যামল মোটরসাইকেল নিয়ে পতœীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাদেবপুর থানার এনায়েতপুর ইউনিয়নের ব্র্যাক অফিসের মোড়ে পৌঁছালে নওগাঁগামী একটি অজ্ঞাত বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে রাস্তায় ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয়রা উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরই তার মৃত্যু হয়। বাসস জানায়, গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়।