নয়া দিগন্ত ডেস্ক
নেদারল্যান্ডসের আমস্টারডমে এমন এক গ্রাম আছে যেখানে কোনো রাস্তা নেই। তবে, সেতু রয়েছে ১৮০টির মতো। দেশটির ওভারিজসেল প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত বিচিত্র ওই গ্রামের নাম গের্দুন।
এই গ্রামে প্রায় ২৫০০ পরিবারের বাস। এত পরিবার, এত সংখ্যক বাড়ি, জনপদ থাকা সত্ত্বেও জনপথ কেন গড়ে উঠল না? কেন সেখানে রাস্তা নেই? রাস্তাহীন গ্রাম দেখতেই বা কেমন তা দেখতে সেখানে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন এ গ্রাম থেকে।
গের্দুনে কোনো রাস্তা না থাকায় সেখানে নৌকায় চড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা এক বাড়ি থেকে অন্য বাড়িতে যান গ্রামবাসীরা। তবে রাস্তা না থাকলেও সেখানে প্রায় ১৮০টি সেতু রয়েছে।
এই রাস্তাহীন গ্রাম দেখতে সব পথকে বেশি প্রায় দুই লাখ চীনা পর্যটক ভিড় জমান। গ্রামটিকে বলা হয় নেদারল্যান্ডসের ভেনিস! ধীরে ধীরে অন্য দেশ থেকেও পর্যটকের সংখ্যা বাড়ছে সেখানে।
১২৩০ সালে প্রতিষ্ঠিত এই গ্রামের বিভিন্ন জায়গায় মাটির নিচে ছোট-বড় ফাঁপা অংশ ছিল। সেখানে মানুষ বসবাস শুরুর পর সেগুলো খুঁড়ে ফেলে। ফলে গ্রামের বিভিন্ন জায়গায় ছোট ছোট হ্রদ তৈরি হয়। সেগুলো জুড়েই তৈরি হয় ক্যানাল রোড। গ্রামের বিভিন্ন দিকে এই খাল চলে গেছে। ফলে গ্রামটা পরিণত হয়েছে ছোট ছোট দ্বীপে। আর সেগুলোর মধ্যে যোগসূত্র তৈরি করেছে প্রায় ১৮০টি সেতু। ইন্টারনেট।



