দাপুটে জয় যুবাদের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

তিন দিনের সিরিজে সমানে সমানে লড়াই হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের। দুই ম্যাচের সিরিজ ড্র হয়েছিল ১-১ সমতায়। তবে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল পুরো ১০০ ওভার খেলা হলেও লঙ্কান ব্যাটাররা স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে পারেননি। ৭৮ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগার যুবারা। বাংলাদেশের ২৭১ রানের জবাবে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৯৩ করে।