শোক সংবাদ

মুহাম্মদ শামছুল হক দিশারী

Printed Edition

বাংলাদেশ বেতার চট্টগ্রামের (অব:) সহকারী আঞ্চলিক পরিচালক মুহাম্মদ শামছুল হক দিশারী (৭৯) গতকাল সোমবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুহাম্মদ শামছুল হক দিশারী বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকায় ছোটদের জন্য ছড়া, গল্প ও কবিতা লিখতেন। দেশের পাশাপাশি কলকাতারও বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় ছোটদের জন্য ছড়া, গল্প ও কবিতা লিখতেন।

গতকাল সোমবার বাদ আসর কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের রামেরবাগ গ্রামের বাড়িসংলগ্ন কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা।