জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির সভা

Printed Edition

দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী, সমন্বিত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির প্রথম সভা গতকাল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদফতরে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি কমিটির সভাপতি এবং প্রতিমন্ত্রী এম রশিদ্জ্জুমান মিল্লাত সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থাকে আরো কার্যকর, সমন্বিত ও আন্তর্জাতিক মানদণ্ডসম্মত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবেলায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্যবিনিময় ও সমন্বয় জোরদার, জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিরাপত্তা মানদণ্ড অনুসরণ, বিমানবন্দরে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ও যন্ত্রপাতি সংযোজন, বিদ্যমান নিরাপত্তা নীতিমালা পর্যালোচনা এবং ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় কৌশলগত পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়। বিজ্ঞপ্তি।