ওয়ার্ল্ড পাইলস ডে উপলক্ষে অ্যালায়েন্স কলোরেক্টাল ও বায়োফিডব্যাক সেন্টারের উদ্যোগে পাইলস বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, পাইলস কোনো লজ্জার রোগ নয়, এটি অত্যন্ত সাধারণ ও চিকিৎসাযোগ্য একটি অবস্থা।
সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা: ইসমাত জাহান লিমা (ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল ও পেলভিক ফ্লোর সার্জন), অধ্যাপক ডা. মো: তৌহিদুল ইসলাম (কলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক সার্জন) এবং ডা: মোহা: মেজবাহুল বাহার (কলোরেক্টাল, ল্যাপারোস্কোপিক ও পেলভিক ফ্লোর সার্জন)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার জান্নাতুল ফেরদৌস সুমনা, বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান, জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন আরো দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা: মো: রাশিদুল হাসান (চেস্ট ফিজিশিয়ান), অধ্যাপক ডা: এস এম আমজাদ হোসেন (জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন), অধ্যাপক ডা: মো: মিজানুর রহমান (ইউরোলজিস্ট ও এন্ড্রোলজিস্ট), ডা: বিলকিস মাহমুদা (অবস ও গাইনি বিশেষজ্ঞ) এবং অধ্যাপক ডা: মো: মামুনুর রহমান (এডভান্সড ল্যাপারোস্কপিক, গ্যাস্ট্রোইনটেস্টিনাল ও জেনারেল সার্জন)। ’ বিজ্ঞপ্তি।



