আবারো রাজপথে নামার হুঁশিয়ারি শিবির সভাপতির

Printed Edition

নোয়াখালী অফিস

শিবির সভাপতি সাদ্দাম হোসেন তরুণ প্রজন্মের আকাক্সক্ষা পূরণে প্রয়োজনে আবারো রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে বলেন, তরুণ প্রজন্ম যে সংস্কার ও গণভোটের আকাক্সক্ষা নিয়ে আন্দোলন করেছে, তা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সরকারের বোধোদয় না হলে সাধারণ জনগণ ও ছাত্রসমাজ আবারো রাজপথে তীব্র প্রতিবাদ গড়ে তুলবে। তিনি গতকাল সোমবার শহরের একটি কনভেনশন হলে নোয়াখালী সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, নোয়াখালী সরকারি কলেজের সাবেক শিবির সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন; ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি আব্দুলাহ আল মাহবুব প্রমুখ। শিবির সভাপতি বলেন র‌্যাগিং, সিট দখল এবং ভর্তিবাণিজ্য বন্ধ করে সেগুলোকে আদর্শ ও নৈতিকতার মার্কেট পেস হিসেবে গড়ে তোলতে হবে। একই সাথে তিনি জুলাই-পরবর্তী বাংলাদেশে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তনের ওপর জোর দেন ।