রয়টার্স
আন্তর্জাতিক ‘রোবট অলিম্পিকে’ চীনা দলগুলোর একচ্ছত্র আধিপত্যের মাধ্যমে বিশ্বজুড়ে ফের আলোচনায় এসেছে দেশটির রোবট-বিপ্লব। রাষ্ট্রীয় অগ্রাধিকার এবং কৌশলী পরিকল্পনার ওপর ভর করে গত এক দশকে শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান প্রজেক্ট থেকে রাষ্ট্রীয় প্রদর্শনী ও বাণিজ্যিকভাবে ব্যবহারের ক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে এই খাত। সম্প্রতি বেইজিংয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী বিশ্বের সবচেয়ে বড় ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’-এর সাফল্য চীনের অগ্রগতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
১৯৯৯ থেকে ২০১৪ সালে চীনের ফুজিয়ান প্রদেশের স্থানীয় প্রশাসন ও একটি শিল্প খাতের সহায়তায় অত্যন্ত স্বল্প বাজেটে কলেজের শিক্ষার্থীদের নিয়ে রোবট প্রতিযোগিতার সূচনা হয়েছিল। প্রাথমিক এসব আয়োজনে প্রোগ্রামভিত্তিক রোবটগুলো কেবল ফুটবল খেলার মতো সামান্য পারফরম্যান্স দেখাতে পারত।



