রাজশাহী ব্যুরো
পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। গত শনিবার নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, সাংবাদিকসহ দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের বিএনপির সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মাইন উদ্দিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বিজ্ঞানী প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম, জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম ও ডা: মোহাম্মদ জাহাঙ্গীর, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।
উপস্থিত ছিলেন শহীদ সাকিব আনজুমের বাবা মইনুল হক, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী বার সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জমসেদ আলীসহ ১১ দলীয় জোট ও বিভিন্ন দলের নেতারা এবং বিশিষ্টজন ও পেশাজীবী সংগঠনের নেতারা।



