স্বাধীনতা দিবস উন্মুক্ত বিচ কুস্তি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রায় ৬০ জন বয়সভিত্তিক কুস্তিগিরকে নিয়ে পল্টন ময়দানে হয়ে গেল দিনব্যাপী স্বাধীনতা দিবস উন্মুক্ত বীচ কুস্তি প্রতিযোগিতা। উন্মুক্ত বীচ কুস্তি প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ এবং সমাপনী ও পুরষ্কার বিতরণ করেন রেসলিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: আশিক সাঈদ (ডিআইজি)। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম আবদুল মবিন, কোষাধ্যক্ষ মোঃ মাসুদ আক্তার মোবারকী।

স্বাধীনতা দিবস উন্মুক্ত বীচ কুস্তি প্রতিযোগিতায় ১৩টি স্বর্ণ, ১৩ টি রৌপ্য ৯ টি ব্রোঞ্জপদক দেয়া হয়। সেরা খেলোয়াড় হিসেবে নগদ অর্থ পুরস্কার পান আলী আমজাদ এবং উদীয়মান খেলোয়াড় হিসেবে নগদ অর্থ পান মো: শাকিল মোল্লা।