ক্রীড়া প্রতিবেদক
কোটি টাকার সুপার কাপ মাঠে গড়াচ্ছে না এবারো। এখন চলছে বাংলাদেশ ফুটবল লিগের মধ্যবর্তী দলবদলের সময়। এই সময়েই হওয়ার কথা ছিল সুপার কাপ। গত লিগের সেরা চার দলের খেলার কথা ছিল এই আসরে। তবে স্পন্সর সঙ্কটে এবারো হচ্ছে না আসর। বাফুফে সূত্রে জানা গেছে তা।



