ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠ নিয়ে নতুন কোনো নির্দেশনা নেই

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় (কেন্দ্রীয় খেলার মাঠ)-এ খেলাধুলা, শরীরচর্চা ও অনুশীলন কার্যক্রমে কোনো নতুন নির্দেশনা বা নিষেধাজ্ঞা নেই।

পূর্বে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শারীরিক শিক্ষা কেন্দ্রের সব কার্যক্রম বর্তমানে সম্পূর্ণরূপে বলবৎ রয়েছে।

অতএব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় খেলার মাঠসহ শারীরিক শিক্ষা কেন্দ্রের তত্ত্বাবধানে পরিচালিত সব ইভেন্টের নির্ধারিত সময়সূচি অনুসরণ করে নিয়মিতভাবে অনুশীলন, শরীরচর্চা ও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।