গোল দিয়ে এত আলোচনায় ম্যাক অ্যালিস্টার

Printed Edition
গোল দিয়ে এত আলোচনায় ম্যাক অ্যালিস্টার
গোল দিয়ে এত আলোচনায় ম্যাক অ্যালিস্টার

ক্রীড়া প্রতিবেদক যুক্তরাষ্ট্র থেকে

বিশ্বকাপে গোল করাটা নতুন কিছু নয় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের। কাতার বিশ্বকাপেও গোল করেছিলেন তিনি। তা পোল্যান্ডের বিপক্ষে। এবার গোল সুইজারল্যান্ডের বিপক্ষে। আর্জেন্টিনার জার্সিতে তার ৭ গোল। কিন্তু স্ইুজারল্যান্ডের বিপক্ষে করা তার গোলটি এখন বেশি আলোচনায়। আর তা তার ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার জন্য। অধিনায়ক লিওনেল মেসির চেয়ে মাত্র ইঞ্জি লম্বা তিনি। এর পরও তার এই উচ্চতাকে বেটে বলছেল ক্রীড়া ভাষ্যকাররা। সুইসদের বিপক্ষে মেসির কর্নার থেকে তিনি লাফিয়ে হেডে গোল করলেন। তখনই ভাষ্যকাররা তার এই উচ্চতা নিয়ে হেড করার ক্ষমতায় একটু বিস্মিতই হলেন। কারণ বক্সে তার আশে পাশে সব ৬ ফুটেরও বেশি লম্বা সুইস ডিফেন্ডার। কিন্তু ফাঁকায় বল পেয়ে ঠিকই জালে পাঠান তা।

আর্জেন্টিনা দলের অন্যতম বেটে ফুটবলার লিভারপুলের এই মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। কানসাস স্টেডিয়ামে তার এই গোলের মাধ্যমে মেসিরও বিশ্বকাপে ১০ অ্যাসিস্ট পূর্ণ হলো। লক্ষণীয় বিষয় মেসি এখন পর্যন্ত কাউকে দ্বিতীয়বার গোল করাননি বিশ্বকাপে। অর্থাৎ তার পাস থেকে গোল করা ১০ জনই আর্জেন্টিনার ভিন্ন ভিন্ন খেলোয়াড়।

শুরুটা ২০০৬ সালে হার্নান ক্রেসপোকে দিয়ে। এরপর কার্লোস তেভেজ, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, গ্যাব্রিয়েল মার্কাডো, এনজো ফার্নান্দেজ, নাহুয়েল মলিনা, জুলিয়ান আলভারেজ, ক্রিশ্চিয়ান রোমেরোকে দিয়ে গোল করিয়েছেন। সর্বশেষ দূর থেকে অনেকটা মেসির মতোই দেখতে ম্যাক অ্যালিস্টারকে দিয়ে।