পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইউসুফ আলী কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ডে ভূষিত

Printed Edition

সম্প্রতি কালারস মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ-এ কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও বরেণ্য সঙ্গীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক অঙ্গণের বিভিন্ন শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিরা। বীমাকে দেশের সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছানো এবং বীমা শিল্পের উন্নয়নে বিশেষ অবদান রাখায় পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীকে “কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।