বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) উদ্যোগে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে পুরানা পল্টনে বিপিজেএ কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিপিজেএ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিতে বাংলাদেশ ফটো সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাদলসহ, বিপিজেএ সদস্য, আন্তর্জাতিক ও দেশের বিভিন্ন গণমাধ্যমের ফটোসাংবাদিকরা অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার দেখা যায়। বিশ্ব ফটোগ্রাফি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ফটোসাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। র্যালিতে অংশ নেয়া ফটোসাংবাদিকরা উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করেন। বিশেষ করে র্যালির বিভিন্ন পর্যায়ে কালার স্মোক ছিটানোর দৃশ্য অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে। রঙিন ধোঁয়ায় র্যালির পরিবেশ আরো আকর্ষণীয় হয়ে ওঠে। অনেক ফটোসাংবাদিক সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করেন।
আয়োজকরা বলেন, ছবি শুধু দৃশ্য ধারণ করে না, সময় ও ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষ্যও বহন করে। একটি ছবি অনেক সময় হাজারো শব্দের চেয়েও শক্তিশালীভাবে একটি ঘটনা, সমাজ ও মানুষের বাস্তবতাকে তুলে ধরে। সংবাদ সংগ্রহে ফটোসাংবাদিকদের ভূমিকা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পেশার প্রতি ভালোবাসা এবং ফটোগ্রাফির গুরুত্বের বিষয়টি তুলে ধরা হয়। র্যালি শেষে বিপিজেএ কার্যালয়ে সদস্যদের মধ্যে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়। বিজ্ঞপ্তি।



