নিবরাস মাদরাসার উদ্যোগে আলোচনা সভা

Printed Edition

নিবরাস মাদরাসা, আফতাবনগর ক্যা¤পাসের উদ্যোগে গত ২১ ডিসেম্বর ‘আমার সন্তানকে কেন মাদরাসায় পড়াব?’ শীর্ষক এক আলোচনা সভা মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ মু’তাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শামসুল আলম। প্রধান আলোচকের আলোচনা পেশ করেন মিডিয়া ব্যক্তিত্ব ও সোবহানবাগ জামে মসজিদের খতিব শায়েখ শাহ মো: ওয়ালী উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন- নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ড. মো: নূরুল্লাহ আল-মাদানী, আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মো: আলমগীর হোসাইন ঢালী, আফতাবনগর সোসাইটির সিনিয়র সহসভাপতি মুখতার হোসাইন মৃধা, নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শাহ মো: ওয়ালী উল্লাহ, শিক্ষানুরাগী ও সমাজসেবক ফজলে আহমদ ফজলু, আব্দুর সবুর ফরহাদ, কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের কো-ফাউন্ডার ড. আব্দুল্লাহ আল মিজান। বিজ্ঞপ্তি।