চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের সব খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা, জলাবদ্ধতা নিরসন এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় জোরদারে ১৯ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
কমিটির সদস্যরা হলেন- সেনাবাহিনীর সদস্য ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডার, ক্যবস্থাপনা পরিচালক চট্টগ্রাম ওয়াসা , অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, উপসচিব সিটি করপোরেশন-১ শাখা, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), প্রকল্প পরিচালক-জলাবদ্ধতা নিরসন প্রকল্প, চউকের সদস্য (প্রকৌশল), চসিকের সচিব, চসিকের প্রধান প্রকৌশলী, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দরের চিফ হাইড্রোগ্রাফার, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক. বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক, পাউবোর চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের পরিচালক, চসিকের খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদ ও চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা।



