দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফেসবুকে পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সুমনকে দোকান থেকে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত সুমন বর্তমানে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
জামায়াত-শিবির নেতাদের অভিযোগ, গত রোববার হাসপাতালসংলগ্ন নিজের দোকান থেকে সুমনকে জোর করে তুলে নিয়ে দেউলি মোড় এলাকার একটি ক্লাবের ভেতর মারধর করা হয়। দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারি আশেক উদ দৌলা টিটন বলেন, ফেসবুকে একটি পোস্ট শেয়ারের সূত্র ধরে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কিছু নেতাকর্মী সুমনের ওপর এই বর্বর নির্যাতন চালিয়েছে।



