পিয়ারা আক্তার
সাবেক শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমনা, ঢাকা
প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : জনসংখ্যা’ থেকে আরো ১টি প্রশ্নগুলোর উত্তর দাও এবং ৯টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্নগুলোর উত্তর দাও
প্রশ্ন : কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি?
উত্তর : কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারি। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়া হয়। যাতে আমরা নতুন শিল্পের বিকাশে ও বিভিন্ন দ্রব্য উৎপাদনে সহায়তা করতে পারি। আর এ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমেই আমরা নতুন শিল্প গড়ে তোলার মাধ্যমে আমাদের বেকারত্বকে দূর করে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলে উপকৃত হতে পারি।
শূন্যস্থান পূরণ করো
১। জাতিসঙ্ঘের তথ্য মতে, বাংলাদেশে প্রায় --- লক্ষ মানুষ গৃহহীন।
উত্তর : জাতিসঙ্ঘের তথ্যমতে, বাংলাদেশে প্রায় ১০ লক্ষ মানুষ গৃহহীন।
২। জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের স্বাস্থ্যের ওপর -- প্রভাব পড়ছে।
উত্তর : জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
৩। বাংলাদেশে প্রতি --- জন মানুষের জন্য একজন প্রশিক্ষিত চিকিৎসক রয়েছেন।
উত্তর : বাংলাদেশে প্রতি ৪০৪৩ জন মানুষের জন্য একজন প্রশিক্ষিত চিকিৎসক রয়েছেন।
৪। জনসম্পদ হচ্ছে কোনো দেশের ---।
উত্তর : জনসম্পদ হচ্ছে কোনো দেশের শ্রমশক্তি।
৫। কৃষি প্রধান দেশ হয়েও বাংলাদেশে --- ঘাটতি আছে।
উত্তর : কৃষি প্রধান দেশ হয়েও বাংলাদেশে খাদ্য ঘাটতি আছে।
৬। বাংলাদেশের বেশির ভাগ শিশু --- ভোগে।
উত্তর : বাংলাদেশের বেশির ভাগ শিশু পুষ্টিহীনতায় ভোগে।
৭। একটি দেশের অন্যতম সম্পদ হলো ---- জনগোষ্ঠী।
উত্তর : একটি দেশের অন্যতম সম্পদ হলো শিক্ষিত জনগোষ্ঠী।
৮। উপযুক্ত --- না থাকার কারণে অনেক শিশু বিদ্যালয়ে যায় না।
উত্তর : উপযুক্ত পোশাক না থাকার কারণে অনেক শিশু বিদ্যালয়ে যায় না।
৯। দেশের জনসংখ্যা বেশি হলে --- চাহিদা ঠিকমতো পূরণ করা যায় না।
উত্তর : দেশের জনসংখ্যা বেশি হলে মৌলিক চাহিদা ঠিকমতো পূরণ করা যায় না।



