বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান

Printed Edition

দেশজুড়ে ক্যাশলেস লেনদেন এবং বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিতকরণে প্রচারাভিযান শুরু করেছে এনআরবিসি ব্যাংক। রোববার, প্রচারাভিযানের অংশ হিসেবে মতিঝিল এলাকায় একটি র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: তৌহিদুল আলম খান, এফসিএমএ। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো: শাহীন হাওলাদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। র‌্যালি শেষে স্থানীয় দোকানদারদের বিল গ্রহণের জন্য ‘বাংলা কিউআর’ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।