যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বার্লিংটনের ‘গ্র্যান্ড রিগাল ব্যাংকুয়েট হল’-এ শনিবার সন্ধ্যায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ইউএসএ শাখার ব্যবস্থাপনায় ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: ও শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জোবাইর হোসাইন সিকদারের সঞ্চালনায় এবং মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশিন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম:)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ড. ইমরানুল করিম ইয়াকুবী। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আন্তর্জাতিক কারি সৈয়দ মুস্তানজিদ বিল্লাহ, না’তে রাসূল সা: পাঠ করেন মোস্তফা আল খায়েরি। মাহফিলের সভাপতি তার বক্তব্যে বলেন, ‘আমরা সাধারণ মানুষ আমাদের ক্ষীণ দৃষ্টি দিয়ে রাসূলুল্লাহ সা:-কে বুঝতে পারি না; কিন্তু আল্লাহর মকবুল বান্দারা, আউলিয়ারা ও আমাদের আকাবেররা, যাদের সূক্ষ্ম ও দূরদৃষ্টি রয়েছে, তাদের সোহবতের মাধ্যমেই আমরা এই সুসংবাদ পেয়েছি যে, কিভাবে তাকে বুঝতে হবে। তাকে কেবল একজন সমাজ সংস্কারক, রাজনৈতিক নেতা কিংবা একজন মানুষ হিসেবে দেখা তো ক্ষীণ দৃষ্টিরই পরিচায়ক। তাকে বুঝতে হবে সূক্ষ্ম আণুবীক্ষণিক এবং দূর টেলিস্কোপিক দৃষ্টির সমন্বয়ে। আর এই সমন্বয়ই হলো মারেফাতের দৃষ্টিভঙ্গি।’
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আজিমপুর ছোট দায়রা শরিফের আওলাদ সৈয়দ ফায়েজ হারামাইন খলিলুল্লাহ এবং নিউজার্সি বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজন সরোয়ার হোসেন। অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে ছিলেন- ফিলাডেলফিয়ার বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি ড. আবদুল মালিক এমডি, নিউজার্সি প্রবাসী ইউসিবি’র প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল, ফাহিম উদ্দিন চৌধুরী, নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স (ঘঅগঅ)’র জেনারেল সেক্রেটারি হুমায়ুন মোরশেদ ও পরিচালক মইনুল হোসেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি (বিডি) ইউএসএ শাখার উপদেষ্টা কাজী আবসার উদ্দিন ও সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তি।



