জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে অগ্রণী ব্যাংকে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো: আবুল বাশার, ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতারা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় জুলাই আন্দোলনে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। বিজ্ঞপ্তি।



