পীরগাছা ইউএনওর কম্বল বিতরণ

Printed Edition

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

রংপুরের পীরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক গভীর রাতে রেলওয়ে স্টেশনে এবং গরিব ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে গত রোববার পর্যন্ত পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থানে গিয়ে তিনি এক হাজার ৮০০ কম্বল বিতরণ করেন।

ইউএনও জানান, গত কয়েকদিন ধরে রংপুর বিভাগসহ আশপাশের জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা আর ঠাণ্ডা হাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে কয়েক গুণ। সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালকসহ নিম্নআয়ের মানুষ, যাদের দৈনিক আয়ের ওপরই সংসার চলে। শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশু, বয়স্ক ও অসুস্থদের ওপর।