জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন করেছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনস্থ জুলাই স্মৃতিস্তম্ভে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো: সুবক্তগীন। এ সময় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রধানগণসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



