জুলাই গণ-অভ্যুত্থান দিবস

ফুলকুঁড়ি আসরের শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

Printed Edition
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসরের স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা : নয়া দিগন্ত
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসরের স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা : নয়া দিগন্ত

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, ঢাকা অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার সকালে রাজধানীর আফতাবনগরে অবস্থিত জিলেড মাঠ ও মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় চার শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।

সকাল ১০টায় জুলাইয়ের শিশু শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠিত হয় জুলাই শিশু শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা, ফুলকুঁড়ি গেমসসহ শিশুদের জন্য বিভিন্ন শিক্ষামূলক ও আনন্দঘন আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান পরিচালক আবরারুল হক, ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম এবং সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনা ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।