সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।
ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ১৮০ টাকা ৪১ পয়সা। এর মধ্যে রাজস্ব আয় তিন কোটি ১৫ লাখ ২৬ হাজার ১৬৪ টাকা ৩৯ পয়সা এবং উন্নয়ন আয় ৩৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬ টাকা দুই পয়সা। মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা, যার মধ্যে রাজস্ব ব্যয় দুই কোটি ৯২ লাখ ৮৫ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ৩৩ কোটি ৩৫ লাখ টাকা। বাজেটে ২৬ লাখ ৮২ হাজার ১৮০ টাকা ৪১ পয়সা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
পৌর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আবু শাহীন, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম পান্নু ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাজু।



