পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান দীপন তালুকদার

Printed Edition

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯’ ও সংশ্লিষ্ট সংশোধনী আইনের আওতায় নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে। একই সাথে গত ৭ নভেম্বর ২০২৪ সালের প্রজ্ঞাপনে কৃষিবিদ কাজল তালুকদারের নেতৃত্বে গঠিত আগের ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ বাতিল করা হয়েছে।

নতুন পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মন, মোহাম্মদ মামুনুর রশিদ, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দা চাকমা।

নতুন পরিষদে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদও সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।