মালয়েশিয়ায় ইসলামিক কনফারেন্স ও কালচারাল ইভেন্ট অনুষ্ঠিত

Printed Edition

মালয়েশিয়া থেকে প্রতিনিধি

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমানাহ অ্যাইড ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক কনফারেন্স ও কালচারাল ইভেন্ট। আমপাং-এর জি টাওয়ারের বলরুমে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক দাতো সেরি হাজি হাসান আলি।

প্রধান অতিথি মাওলানা আব্দুল্লাহ আল আমিন। তার বক্তব্যে পবিত্র কুরআনের শিক্ষা ও মানবজীবনে এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কুরআনের প্রকৃত শিক্ষাই একজন মানুষকে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ দেখাতে পারে।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় ইসলামী সঙ্গীতশিল্পী কবির বিন সামাদ। তার সুরেলা পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

দাতো সেরি হাজি হাসান আলী ও পিএইচডি গবেষক মাওলানা মিসবাহ উদ্দিন ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থিত সবার সামনে তুলে ধরেন। তিনি জানান, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি বয়স্ক নারী ও পুরুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পবিত্র কুরআন শিক্ষার সুযোগ সৃষ্টি করা তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতো মোহাম্মদ ইয়াসিন, জহিরুল ইসলাম, দাতো মোহাম্মদ এবাদত হোসেন, বি এম রাসেল রানা, ড. মোহাম্মদ সোহাগ মল্লিক, মোহাম্মদ আজিজুল হক, এম এ রহমান রাজীব, হাজি সাইয়েদ জাকিরুল আলম, রায়হান মাতুব্বর, মো: মোমেন সাহেব, হাজী বাদল, আব্দুল আহাদসহ মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক নারী ও পুরুষ।