শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব

Printed Edition

নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১১ থেকে তিন দিনব্যাপী বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমি চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে নৃত্যাঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও কলাকুশলীদের পাশাপাশি প্রতিষ্ঠানের দুই পরিচালক, শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তারা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উৎসবের দ্বিতীয় দিন গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের ব্যতিক্রমধর্মী নৃত্যানুষ্ঠান ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’। বিজ্ঞপ্তি।