ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা (খঁষুরস চষষধহধ) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল দুপুরে নগর ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সিলেট নগরীর সাথে কসোভোর বিভিন্ন শহরের দ্বিপক্ষীয় সম্পর্ক, শিক্ষা, বাণিজ্য ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে কসোভো ও সিলেটের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদার এবং শিক্ষা-সংস্কৃতি বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। এ সময় অন্যদের মধ্যে সিসিক সচিব মো: আশিক নূর, প্রধান প্রকৌশলী মো: আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব:) একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস ও জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । সিলেট ব্যুরো।
সিসিক প্রশাসকের সাথে বৈঠক
সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা কসোভো রাষ্ট্রদূতের
Printed Edition



