মাওলানা শফিকুর রহমান

Printed Edition

দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনের ভগ্নিপতি মাওলানা শফিকুর রহমান (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার রাত দেড়টায় চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে ইন্তেকাল করেন তিনি। গত এক সপ্তাহ যাবৎ নিউমোনিয়ায় ভুগছিলেন মাওলানা শফিক। তিনি স্ত্রী, ৪ ছেলে, ভাই-বোনসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান।

বুধবার বেলা ২টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের উদয়পুর নতুন হাকিমউদ্দিন বাজারে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাওলানা শফিকুর রহমান ঢাকার একটি মাদরাসার শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা থানার রুকন ছিলেন। তার মৃত্যুতে ঢাকা মহানগর দক্ষিণ, বরিশাল মহানগর, ভোলা জেলা ও বোরহানউদ্দিন উপজেলা জামায়াত নেতারা শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।