চামড়া সংরক্ষণে সচেতনতামূলক কর্মশালা

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বর্জ্য নিষ্পত্তি বিষয়ে পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ইমাম, খতিব ও মোয়াজ্জিনরা অংশ নেন। কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সোমা সরকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-সহকারী পরিচালক আতিউর রহমান এবং ভেটেরিনারি সার্জন ডা: মিনহাজুল ইসলাম।