পিয়ারা আক্তার
সাবেক শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমনা, ঢাকা
প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ’ থেকে আরো ১৭টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করব।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : বাংলাদেশের প্রথম সরকারের উপরাষ্ট্রপতির নাম কী?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন : মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর : জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী।
প্রশ্ন : মুক্তিবাহিনীকে কতটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়?
উত্তর : ৩টি।
প্রশ্ন : ব্রিগেড ফোর্স ৩টির নাম কী কী?
উত্তর : কে ফোর্স, এস ফোর্স, জেড ফোর্স।
প্রশ্ন : মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর : ১১টি সেক্টরে ভাগ করা হয়।
প্রশ্ন : যুদ্ধে অংশগ্রহণকারী বাঙালিদের কোথায় প্রশিক্ষণ দেয়া হতো?
উত্তর : ভারতের বিভিন্ন অঞ্চলে।
প্রশ্ন : কত হাজার সৈন্য নিয়ে মুক্তি ফৌজ গঠিত হয়?
উত্তর : ৩০০০০ নিয়মিত যোদ্ধা নিয়ে মুক্তি ফৌজ গঠিত হয়।
প্রশ্ন : কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল?
উত্তর : এক লাখ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল।
প্রশ্ন : অ্যাকশন গ্রুপের কাজ কী ছিল?
উত্তর : অস্ত্র বহন করা এবং সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করা।
প্রশ্ন : ইন্টেলিজেন্স গ্রুপ কী?
উত্তর : শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবর বা তথ্য সংগ্রহকারী দল হলো ইন্টেলিজেন্স গ্রুপ।
প্রশ্ন : মুক্তিযোদ্ধাদের প্রিয় সেøাগান কী ছিল?
উত্তর : মুক্তিযোদ্ধাদের প্রিয় সেøাগান ছিল ‘জয় বাংলা’।
প্রশ্ন : অপারেশন সার্চলাইট কত তারিখে চালানো হয়?
উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হন?
উত্তর : মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লাখ লোক শহীদ হন।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের বিপক্ষে কাদের অবস্থান ছিল?
উত্তর : রাজাকারদের।
প্রশ্ন : কত তারিখের মধ্যে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল?
উত্তর : ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ১০ থেকে ১৪ তারিখের মধ্যে।
প্রশ্ন : প্রতি বছর কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়?
উত্তর : ১৪ ডিসেম্বর।
প্রশ্ন : মিত্রবাহিনী কিভাবে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে?
উত্তর: অপারেশন জ্যাকপটে বাংলাদেশের হয়ে মিত্রবাহিনী যুদ্ধ করে।



