বিশেষ ছাড়ে জমজমাট ‘প্রাণ’ প্যাভিলিয়ন

Printed Edition
বিশেষ ছাড়ে জমজমাট ‘প্রাণ’ প্যাভিলিয়ন
বিশেষ ছাড়ে জমজমাট ‘প্রাণ’ প্যাভিলিয়ন

প্রতি বছরের মতো এবারো বিশেষ ছাড় ও শতাধিক নতুন পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’। ঢাকার পূর্বাচলে আয়োজিত এ মেলায় এক হাজারের বেশি পণ্যের সমাহারে সাজানো হয়েছে ‘প্রাণ’ এর ১০টি প্যাভিলিয়ন ও স্টল। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি দর্শনার্থীদের জন্য দিচ্ছে সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত ছাড়। সর্বনি¤œ ৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের ১৫০টি অফার প্যাকেজ দেয়া হচ্ছে। এ ছাড়া শতাধিক নতুন পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিস্কুট ও বেকারি, মসলা, দুগ্ধজাত ও ফ্রোজেন খাবার, কোমল পানীয়, নুডলস ও চকলেট।

মেলায় প্রবেশ পথের ডান পাশে দর্শণার্থীদের নজর কাড়ছে জনপ্রিয় বিস্কুট ব্র্যান্ড-বিস্ক ক্লাবের প্যাভিলিয়ন। এখানে বিস্কুট ও ‘অলটাইম’ ব্র্যান্ডের বিভিন্ন বেকারি পণ্য প্রদর্শন করা হচ্ছে। সর্বনি¤œ ৫০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের ২৭টির বেশি আকর্ষণীয় অফার প্যাকেজসহ বিভিন্ন পণ্যে মূল্যছাড় দেয়া হচ্ছে। বিজ্ঞপ্তি।