সাউদার্ন ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী সা: উদযাপিত

Printed Edition

দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী সা:। শুক্রবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে সম্মেলন কক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তারা। আলোচনা সভায় হজরত মোহাম্মদ সা:-এর জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন ইসলামিক শিক্ষা বিভাগের প্রধান মুহাম্মদ মুহিউদ্দিন। পরে সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাসহ দেশ, প্রতিষ্ঠানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ইসলামিক শিক্ষা বিভাগের শিক্ষক মাওলানা সরওয়ার কামাল। বিজ্ঞপ্তি।