চবকের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

Printed Edition

মঙ্গলবার প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) চট্টগ্রাম বন্দরের পানি সীমানায় অবস্থিত সব জাহাজ ও জলযান এক নাগাড়ে এক মিনিট হুইসেল বাজানোর মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়।

সকাল সাড়ে ৬টায় সূর্যোদয়ের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সব দফতর, ভবন, আবাসিক ভবন, চ্যানেলে অবস্থিত জলযান, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব/ সংসদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান চবক রিপাবলিক ক্লাবের স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় চবকের সদস্য, বিভাগীয় প্রধান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বন্দর থানা কমান্ডের নেতা, বন্দরের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীসহ তাদের নিজ নিজ প্রতিষ্ঠান/সংগঠনের পক্ষে পুস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে চবকের আওতাধীন সব মসজিদ, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় এবং বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এ ছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত আলোকসজ্জা এবং ব্যানার, ফেস্টুন ও পতাকা দ্বারা বন্দর ভবন ও সন্নিহিত এলাকা সজ্জিত করা হয়। বন্দরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় দিবস সম্পর্কিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।