তেজগাঁও-গুলশান লিংক রোডে শেলটেকের নতুন সেলস অফিস

Printed Edition

তেজগাঁও-গুলশান লিংক রোডের শেলটেকথএক্সপেরিয়েন্স সেন্টারে নতুন সেলস অফিস চালু করেছে শেলটেকথ(প্রা:) লিমিটেড। গতকাল এই নতুন সেলস অফিসের উদ্বোধন অনুষ্ঠানে শেলটেকথ(প্রা:) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন অফিস চালুর মাধ্যমে প্রোপার্টি কেনার প্রক্রিয়ার প্রতিটি ধাপে সহজপ্রাপ্যতা এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই সেলস অফিসে প্রকল্প বিষয়ে পূর্ণাঙ্গ পরামর্শসেবা পাওয়া যাবে। গ্রাহকরা এখানে এসে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, বিশেষজ্ঞ বিক্রয়কর্মীদের সাথে আলোচনা করতে পারবেন এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী নির্দেশনা পাবেন, যাতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। পরিদর্শন প্রক্রিয়াকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে অফিসে প্রয়োজনীয় সহায়তা ও তথ্য প্রদান ব্যবস্থাকে গুরুত্ব দেয়া হয়েছে। নতুন সেলস অফিসের ঠিকানা : ট্রেড ইন্টারকন্টিনেন্টাল, লেভেল ০৮, তেজগাঁও-গুলশান লিংক রোড, ঢাকা। বিজ্ঞপ্তি।