মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৬০তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে সিএসই ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন এবং সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: মিজানুর রহমানসহ শিক্ষকরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, সহকারী অধ্যাপক মো: জহুরুল হক এবং প্রভাষক জান্নাতুল ফেরদৌসসহ অন্য শিক্ষকরা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ড. মো: মিজানুর রহমান বলেন, ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষা, মূল্যবোধ ও নৈতিকতা ধারণ করে তোমাদের এগিয়ে যেতে হবে। কর্মজীবনে দক্ষতা, মেধা ও সততার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে।’ তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়েরর সুনাম অক্ষুণœ রাখতে সবাইকে নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।



