কেজিএম গাড়ি কেনার বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

Printed Edition

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি বাংলাদেশে কেজিএম ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত ডিস্ট্রিবিউটর স্ট্র্যাটেজিক মোটরস লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা নতুন কেজিএম গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের প্রধান তাকিয়ান চৌধুরী এবং স্ট্র্যাটেজিক মোটরস লিমিটেডের (কেজিএম) পক্ষে স্বাক্ষর করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সেলস) আবদুল্লাহ আল মামুন।

এ সময় স্ট্র্যাটেজিক মোটরস লিমিটেডের (কেজিএম) সিনিয়র ম্যানেজার (সেলস) বিমল কুমার দে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) এ বি এম মুস্তা রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।