পাঁচ বছর আগেই হারিয়ে যেতে পারতেন ইউনো উইসা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

৫২ বছর পর কঙ্গোর হয়ে বিশ^কাপে প্রথম গোল করা ইয়োনে উইসাকে বিশ্বকাপের নায়ক হিসেবে দেখছে ফুটবল বিশ্ব। পর্তুগালের বিপক্ষে তার শক্তিশালী হেড থেকেই ডিআর কঙ্গোর বিশ্বকাপে এনে দেয় ১-১ গোলের স্মরণীয় ড্র। অথচ পাঁচ বছর আগেও তার ফুটবল ক্যারিয়ার তো দূরের কথা, স্বাভাবিক জীবনই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল। গোলের উচ্ছ্বাসের আড়ালে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সংগ্রামের গল্প।

২০২১ সালে ফরাসি ক্লাব লরিয়ঁতে খেলার সময় নিজ বাসভবনে ভয়াবহ অ্যাসিড হামলার শিকার হন উইসা। এক নারী ভক্ত সেজে তার বাড়িতে এসে মুখে অ্যাসিড নিক্ষেপ করে। শুধু তাই নয়, তার মেয়েকে অপহরণের চেষ্টাও করা হয়েছিল। হামলায় উইসার দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।