ইতিহাস গবেষক, বরেণ্য লেখক ও ইসলামী চিন্তাবিদ মরহুম সৈয়দ আবদুল্লাহর জীবন ও কর্মের ওপর রচিত গ্রন্থ ‘আমার আব্বা’-এর প্রকাশনা অনুষ্ঠান গতকাল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সাংবাদিক, গবেষকসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় সৈয়দ আবদুল্লাহর সাহিত্য, গবেষণা ও ইসলামী চিন্তাধারায় অসামান্য অবদানের কথা তুলে ধরা হয়। আলোচকরা তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে ‘গবেষণার আলোকে তরফ বিজয়’, ‘আরাকানের মুসলমান’, ‘মুসলিম মনীষা’ রক্তস্নাত পলাশী, (তিন খণ্ড), ‘সিলেটে মাদানী (রহ:)’ এবং ‘মধ্যযুগের বাংলা সাহিত্য ও মহাকবি সৈয়দ সুলতান’-এর বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেন। এ ছাড়াও ইতিহাস, সাহিত্য ও ইসলামী ভাবধারার বিভিন্ন বিষয়ে তিনি অসংখ্য গবেষণাধর্মী গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরফ রতœ ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী, সঞ্চালনা করেন নাট্যকার কবি জালাল উদ্দীন রুমি। প্রধান অতিথি ছিলেন- মুফতি আবুল হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন- আনোয়ার হোসেন চৌধুরী (এমডিএসএমই ফাউন্ডেশন), জালাল আহমেদ (চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন), মাওলানা শাহ নজরুল ইসলাম (পরিচালক, বাংলাদেশ ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমি), মাওলানা আরিফ উদ্দীন মারুফ (প্রধান পরিচালক, জামিয়া ইকরা বাংলাদেশ), কাজী তোফায়েল আহমদ (সম্পাদক, দৈনিক দেশবার্তা), পীরজাদা সৈয়দ মুহাম্মাদ এহসান (মাছিহাতা দরবার শরিফ), আহমদ বদরুদ্দীন খান (সম্পাদক, মাসিক মদীনা), অ্যাডভোকেট আবদুল কদ্দুস বাদল, অ্যাডভোকেট আবুল কালাম আযাদ (সাধারণ সম্পাদক, বাহুবল উন্নয়ন ফোরাম), তোফায়েল গাজ্জালী (সহসম্পাদক, দৈনিক যুগান্তর), মুফতি এনায়েতুল্লাহ (সহসম্পাদক, বার্তা ২৪), মাওলানা মনজুরে মওলা (অধ্যক্ষ, আল আযহার ইনস্টিটিউট), অধ্যাপক আবদুল করিম, মাওলানা খালেদ সানাউল্লাহ (সম্পাদক, হেরার জ্যোতি সাহিত্য পত্রিকা), ঔপন্যাসিক শাহ মনসুর আহমদ সেলিম প্রমুখ। বিজ্ঞপ্তি।



