চট্টগ্রামে সাবেক মন্ত্রী নওফেলের বাসভবনে আগুন

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সিসিটিভির দৃশ্যে দেখা যায় একদল দুর্বৃত্ত পেট্রল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে আগুন লেগে যায়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মেয়র গলি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার পর ছয় থেকে সাতজনের একটি দল চশমা হিলের বাসভবন লক্ষ্য করে একটি পেট্রল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুন জ্বলে উঠলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহেদুল ইসলাম বলেন, ছয় থেকে সাতজনের একটি দল বাসার ভেতরে পেট্রল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।