ফ্রান্স প্রতিনিধি
ফ্রান্সে বসবাসরত মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি ইকবাল হাওলাদার রিপন, সাধারণ সম্পাদক টি এম রেজা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রনি মুন্সী ও মমিন আলী দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ইকবাল হাওলাদার রিপন বলেন, মুন্সিগঞ্জ-বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করা এবং সবাইকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসাই নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য। সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক টি এম রেজা বলেন, নতুন দায়িত্বকে তিনি সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব হিসেবে দেখছেন। সংগঠনের সব সদস্যের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ফ্রান্সে মুন্সিগঞ্জ-বিক্রমপুরের প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পূর্ণাঙ্গ কমিটি
সিনিয়র সহসভাপতি রুহুল আমিন আব্দুল্লাহ। সহসভাপতি মিল্টন ভূঁইয়া, শারমিন সুলতানা রলি, আল আমিন, আকাশ আহমেদ, শাহিন মৃধা, জয় সিকদার, মামুন শিকদার, তানভীর শাওন, আলমগীর হোসেন, মনির মোল্লা, মো: মহসিন, মাইনুদ্দিন দেওয়ান, শ্রী ধীরেন মল্লিক ও আহমেদ রুমেল হাসান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ মাহাতবর। যুগ্ম সাধারণ সম্পাদক মো: রয়েল মোল্লা, মো: জিলানী, মো: সাইফুল তালুকদার, মেহেদি হাসান মাসুম ও বশির উল্লাহ।



