সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

Printed Edition

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। সভায় ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী, কে এম জাকারিয়া, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো: মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। নির্বাহী কমিটির দ্বিতীয় সভায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে প্রেরিত বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদন করা হয় এবং চলতি সময়ে গ্রাহকদের আমানত উত্তোলন প্রস্তাব গ্রহণ ও গ্রাহকদের অর্থ উত্তোলনের বিষয়টি শাখা পর্যায়ে অত্যন্ত সুশৃঙ্খল ও সুচারুরূপে পরিচালনার যে দিকনির্দেশনা দেয়া হয়েছে, সে বিষয়টিও আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।